রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

আজ থেকে পুরোদমে সারাদেশে প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৪:৫৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ আগস্ট ২০২৪
  • ৮১৩ বার পড়া হয়েছে

আজ বুধবার থেকে পুরোদমে শুরু হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার (১৩ আগস্ট) এ বিষয়ক নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত ‘শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’ এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় শ্রেণি কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশনা দেয়া হয়।

একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো বলে আদেশে উল্লেখ করা হয়।

কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রায় একমাস প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিলো। গেলো ১৭ জুলাই, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

অবশ্য, গত ৬ আগস্ট থেকে স্কুলগুলো খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়। তবে, শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিলো না। আজ থেকে পুরোদমে শুরু হবে পাঠদান।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডা: বিধান রঞ্জন রায়। গত রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

আজ থেকে পুরোদমে সারাদেশে প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৮:০৪:৫৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ আগস্ট ২০২৪