রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
  • ৮১১ বার পড়া হয়েছে

স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার আজ মঙ্গলবার জানিয়েছেন।

তিনি আজ সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে স্থগিত করা এইচএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু ১১ আগস্ট থেকে শুরু করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ৬ আগস্ট উপসচিব এ জেড মোরশেদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণবশত’ এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নতুন প্রস্তাব দেয়া হয়েছে।

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৩০ জুন শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করার কথা ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব

আপডেট সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪