সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

পদত্যাগ করবেন না সালাউদ্দিন, দিলেন নির্বাচনের ঘোষণা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩১:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের পতনের পর চারদিকে লেগেছে পদত্যাগের হিড়িক। বিভিন্ন উচ্চপদস্ত কর্মকর্তারা হয় নিজ থেকে অব্যাহতি নিচ্ছেন, নয়তো বহিষ্কার হচ্ছেন। সরকার পতনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকেও পদত্যাগের জন্য দেওয়া হয় আল্টিমেটাম। তবে সেই আল্টিমেটাম পরোয়া না করে উল্টো আরও একদফা নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক এই ফুটবলার।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পদত্যাগ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কীভাবে?’

‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ নামে ফুটবল সমর্থকদের একটি সংগঠন সালাউদ্দিনকে পদত্যাগের জন্য সময় বেধে দিয়েছিল। সেই আল্টিমেটাম নিয়ে সালাউদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম। কিন্তু কোথা থেকে কিছু ছেলেপেলে আমাকে হুমকি দেবে, এটা মেনে নেওয়া যায় না। ওরা (বাংলাদেশ ফুটবল আলট্রাস) বলেছে, আমাকে যেখানে পাবে, সেখানেই নাকি মারবে। এটা তো ওরা বলতে পারে না। ’

সালাউদ্দিন অভিযোগ করে আরও বলেন, ‘ওরা আমার পদত্যাগ চাওয়ার কে, সেটা আমি জানতে চাই। ফুটবলে এভাবে কাউকে নিষিদ্ধ করার নিয়ম কোথায় আছে, তা আমি জানতে চাই। ওরা বললেই তো হবে না। ওরা কারা? ওরা সাইফ স্পোর্টিংয়ের (২০২২ সালে বিলুপ্ত ক্লাবের কর্ণধার তরফদার রুহুল আমিন) হয়ে কথা বলছে। ফুটবলে তাদের কতটুকু অবদান আছে?’

বলে রাখা ভালো, সরকার পরিবর্তন হলেও বাফুফেতে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ফিফার অনিয়ম অনুযায়ী, ফেডারেশনের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে তাদের সদস্য পদ স্থগিত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

পদত্যাগ করবেন না সালাউদ্দিন, দিলেন নির্বাচনের ঘোষণা

আপডেট সময় : ০৬:৩১:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪