রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

শেখ হাসিনা আন্দোলনকারীদের দমনে নির্দেশনা দেননি : জয়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৪:০২ পূর্বাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০২৪
  • ৮২০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের দমনে নির্দেশনা দেননি, পুলিশই অতিরিক্ত ফোর্স নামিয়েছিল বলে মন্তব্য করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।  

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন বলে মন্তব্য করে সজীব ওয়াজেদ বলেন, ‘আমার মা ভুল কিছু করেননি। তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন।

তার মানে এই নয় যে- আমার মায়ের নির্দেশেই এ কাজগুলো করেছে। যারা এসবের জন্য দায়ী, তাদের বিচারের আওতায় আনা উচিত। ’

ছাত্র আন্দোলনে প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। এর দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা, রয়টার্সের এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘গ্রেপ্তারের হুমকিতে আমার মা আগেও কখনো ভয় পাননি। তিনি ভুল কিছু করেননি। ’

এদিকে ছাত্র আন্দোলন ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপ নিলে গত ৫ আগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে যান সাবেক এই প্রধানমন্ত্রী। তবে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে জয়।

রয়টার্সকে তিনি বলেন, ‘আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। সেই সময়টাই তিনি পাননি। একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে থাকায় আর সময় ছিল না। সংবিধান অনুযায়ী, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ’

এদিকে রাষ্ট্রপতি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ভেঙে দেওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার গঠনের এই প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে মন্তব্য করেছেন জয়। আবার এই সরকারকেই আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছন তিনি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও রয়টার্সকে জানিয়েছেন জয়।

তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আমি আগ্রহী। ’

প্রধানমন্ত্রী প্রার্থী হতে চান জানিয়ে জয় আরও বলেন, ‘চলতি মেয়াদ শেষে এমনিতেই আমার মা রাজনীতি থেকে অবসরে যেতেন। যদি দল আমাকে চায়, আমি অবশ্যই সেটা বিবেচনায় রাখবো। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

শেখ হাসিনা আন্দোলনকারীদের দমনে নির্দেশনা দেননি : জয়

আপডেট সময় : ১১:২৪:০২ পূর্বাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০২৪