সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

১১দফা দাবিতে চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের বিক্ষোভ-কর্মবিরতি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
১১দফা দাবি নিয়ে পুলিশ সদস্যদের হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ করেছেন জেলার কর্মরত পুলিশ সদস্যরা। গতকাল বুধবার সকাল থেকেই পুলিশ লাইন্স এলাকাজুড়ে বিক্ষোভ করেন তারা।

চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানায় কর্মরত পুলিশের কনস্টেবল থেকে বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্সের মধ্যে প্রায় ৪ শতাধিক পুলিশ সদস্য এই বিক্ষোভে অংশ নেয়। তারা সেখানে সিভিল পোশাকে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। এই বিক্ষোভ থেকে পুলিশ সদস্যরা সমন্বিতভাবে ১১ দফা দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন তারা।

১১ দফা দাবির মধ্যে আছে- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার করতে হবে। বাংলাদেশ পুলিশ কোনো সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না। তারা নিরপেক্ষ থাকবে। পুলিশ ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করবে না। পুলিশ সদস্যরা কোনো মৌখিক আদেশ পালন করবে না। পদোন্নতির ক্ষেত্রে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের মতো ও নীতি অনুসরণ করতে হবে। পুলিশের বার্ষিক ছুটি ২০ দিন থেকে ৬০ দিনে উন্নীত করাসহ বেশ কিছু দাবি জানানো হয় বিক্ষোভে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

১১দফা দাবিতে চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের বিক্ষোভ-কর্মবিরতি

আপডেট সময় : ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪