বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের শপথ আজ, থাকছেন ১৫ জন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৮:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪
  • ৮১৩ বার পড়া হয়েছে

আজ রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে। এ সরকার ১৫ সদস্যবিশিষ্ট হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী। গতকাল বুধবার বিকেলে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (আজ) রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। এ সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫। দু-একজন বেশিও হতে পারে।’ এ সরকারের প্রধান হচ্ছেন ড. ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ড. ইউনূস বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে বাংলাদেশে আসছেন। তাকে আমরা রিসিভ করার জন্য বিমানবন্দরে যাব। তিনি আমাদের কাজকে স্বাগত জানিয়েছেন। আমরা সবাই মিলে তাকে সাহায্য করব।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশের সার্বিক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, এই সময়ে যারা লুটতরাজ বা অপরাধ করছেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

সেনাবাহিনী প্রধান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লুটতরাজ বন্ধে ছাত্ররা ভালো কাজ করছেন। তাদের এই কাজকে আমরা স্বাগত জানাই। তারা যেন এই ভালো কাজগুলো চালিয়ে যান।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরো বলেন, সেনাবাহিনী নিয়ে অনেক গুজব চলছে। কোনো বিষয়েই পুরোপুরি নিশ্চিত না হয়ে যেন সেনাবাহিনীকে নিয়ে কেউ সংবাদ প্রকাশ না করে।

সেনাপ্রধান বলেন, পুলিশের পুনর্গঠন চলছে। নতুন পুলিশপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই পুলিশ প্রফেশনালি কাজ শুরু করতে পারবে বলে আশা করি। তিনি বলেন, পুলিশ একটা বিরাট ফোর্স। সেই ফোর্স এখন ডিউটিতে নেই। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আইনশৃঙ্খলা সামলানোর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, সারা দেশে সেনাবাহিনীর টহল চলছে। তারপরও যে লুটতরাজ ও খুনোখুনি হয়েছে সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সেনাপ্রধান বলেন, রাজনৈতিক নেতারা কথা দিয়েছিলেন এগুলো হবে না। তারপরও যদি কোনো ব্যর্থতা থাকে সেটা আমার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের শপথ আজ, থাকছেন ১৫ জন

আপডেট সময় : ০৮:৫৮:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪