মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

ছাত্রদের চাওয়ার সঙ্গে থাকাটাই উত্তম, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিএনপি নেতা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৩:২৮ অপরাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০২৪
  • ৮৩৭ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘আজকের এই পরিবর্তন ছাত্রদের রক্তঝরা আন্দোলনের ফসল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ছাত্রদের চাওয়ার সঙ্গে থাকাটাই উত্তম। ’

বুধবার (৭ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে একটি সংবাদ মাধ্যমকে তিনি এ কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু গণমাধ্যমকে বলেন, ‘দেশের রাষ্ট্রক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি অতি দ্রুত পূরণ হওয়া দরকার।

কারণ, পুরো দেশ এখন অরক্ষিত। এ কারণে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, ‘এত দিন পুলিশ গুম, খুন, চাঁদাবাজি, গ্রেপ্তার বাণিজ্যের কারণে নৈতিক অবস্থান হারিয়ে এখন নিজেদের গুটিয়ে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে এই অনিশ্চিত পরিস্থিতির পরিবর্তন আসবে। ’

বিএনপি সূত্র বলছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। দলটি চাচ্ছে, রাষ্ট্র পরিচালনায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা দ্রুত পূরণ হোক।

সূত্র আরও জানায়, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রক্রিয়া চলছে, সেটিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

ছাত্রদের চাওয়ার সঙ্গে থাকাটাই উত্তম, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিএনপি নেতা

আপডেট সময় : ০৭:৫৩:২৮ অপরাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০২৪