রবিবার | ১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি Logo ‘বাংলাদেশপন্থী’ এক অস্পষ্ট ধারণা: রাষ্ট্র না মানুষ আগে?-ড. মাহরুফ চৌধুরী Logo দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রা কে পৌরসভা করা হবে -জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ Logo “সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি” Logo চাঁদপুরে এক বছরে অভিযান ঝড়: ৫১৭ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ৪২ লাখ টাকা

বাংলাদেশ পরিস্থিতি তাদের ‘আভ্যন্তরীণ বিষয়’: রাশিয়া

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২২:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০২৪
  • ৭৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে আখ্যায়িত করেছে রাশিয়া। অভ্যন্তরীণ রাজনৈতিক এই প্রক্রিয়ায় দ্রুত সাংবিধানিক ধারা ফিরবে বলে আশা দেশটির। সোমবার (৬ জুলাই) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর এক বিবৃতিতে এ কথা বলেছে। তারা আরও বলেছে, বাংলাদেশ পরিস্থিতি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা আশা করে শিগগিরই একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

উল্লেখ্য, কয়েক শত মানুষ হত্যার পর ছাত্রজনতার বিক্ষোভের মুখে সোমবার দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

তিনি নিশ্চিত করেছেন যে, পদত্যাগ করেছেন শেখ হাসিনা। ১৭ কোটি মানুষের এই দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

এরপরই রাশিয়া ওই বিবৃতি দিয়েছে। তাতে বলেছে, বাংলাদেশে সরকারের পরিবর্তন তাদের অভ্যন্তরীণ বিষয়। এই নীতির ওপর কাজ করে মস্কো। দেশটিতে যত দ্রুত সম্ভব সাংবিধানিক ধারা ফেরা প্রত্যাশা করে রাশিয়া।

জুলাই থেকে বিক্ষোভ চলাকালে শত শত মানুষ নিহত ও আহত হয়, যা প্রথমে সরকারি চাকরিতে কোটা বিলুপ্তির আহ্বান জানিয়েছিল এবং পরে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে শেষ হয়। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির

বাংলাদেশ পরিস্থিতি তাদের ‘আভ্যন্তরীণ বিষয়’: রাশিয়া

আপডেট সময় : ০৯:২২:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০২৪