শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আজ থেকে চালু হচ্ছে পোশাক কারখানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৮:১৭ পূর্বাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০২৪
  • ৮৪০ বার পড়া হয়েছে

উত্তেজনাকর পরিস্থিতিতে তিন দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে খুলছে তৈরি পোশাক ও বস্ত্রকল কারখানা। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএমইএ।

জানা যায়, তৈরি পোশাক কারখানা খুলে দেয়ার বিষয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে মঙ্গলবার বিকেলে বৈঠক করেন বিজিএমইএর নেতারা। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, মো. নাছির উদ্দিন, পরিচালক শোভন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি তপন চৌধুরী অংশ নেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির প্রেক্ষাপটে ডাকা কারফিউয়ের কারণে সোমবার (৫ আগস্ট) থেকে তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

এর আগের দিন রোববার (৪ আগস্ট) ছাত্রদের অসহযোগ কর্মসূচির মধ্যেই তৈরি পোশাক কারখানা খোলা রাখে কারখানা মালিকরা। এ সময় আশুলিয়ায় বেশ কিছু কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ওইদিনই তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ থেকে চালু হচ্ছে পোশাক কারখানা

আপডেট সময় : ০৯:০৮:১৭ পূর্বাহ্ণ, বুধবার, ৭ আগস্ট ২০২৪