মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

টগরসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৫:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
  • ৭৬৪ বার পড়া হয়েছে

শেখ হাসিনার পদত্যাগে দামুড়হুদায় বিজয়ের আনন্দ উল্লাসে মেতে উঠে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার বেলা ৩টার পর থেকে এসব ঘটনা ঘটে।

এদিকে আনন্দ মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবিদ হাসান রিফাত, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম সাকিবের নেতৃত্বে শিক্ষার্থীরা দর্শনা সরকারি কলেজ শহিদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন করে। এছাড়া এই আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা ও শোক পালন করেন শিক্ষার্থীরা। অপর দিকে, বিক্ষিপ্ত জনতা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের বাসভবনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে।

এছাড়া এমপি টগরের দর্শনাস্থ আকাশ টাওয়ারের মার্কেট ও বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। মার্কেটে আগুনের কারণে দর্শনাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপর দিকে, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আব্দুল মান্নানের সিঙ্গার শোরুম বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে। পরে দর্শনা দক্ষিণ চাঁদপুর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের দোকান ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। এরপর দর্শনা আকন্দবাড়িয়া শেখপাড়ায় ওমর বাড়ি ভাঙচুর করে। পরে প্রায় ৪ গ্রামবাসী মিলে সিংনগরের বিল ও কুড়ুলগাছির রাইসার বিল দখল করে মাছ ধরা শুরু করেছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

টগরসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুর

আপডেট সময় : ০৯:১৫:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪