রবিবার | ১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি Logo ‘বাংলাদেশপন্থী’ এক অস্পষ্ট ধারণা: রাষ্ট্র না মানুষ আগে?-ড. মাহরুফ চৌধুরী Logo দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রা কে পৌরসভা করা হবে -জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ Logo “সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি” Logo চাঁদপুরে এক বছরে অভিযান ঝড়: ৫১৭ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ৪২ লাখ টাকা

মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৩:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশে চলমান অস্থিরতার মধ্যে ভারতের মেঘালয় রাজ্য বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে রাত্রীকালীন কারফিউ জারি করেছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রেস্টোন টাইনসংয়ের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি সোমবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টাইনসং বলেছেন, ‘অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে রাত্রীকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। ’

প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার রাতে অবিলম্বে শুরু হওয়া কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি থাকবে।

এই সময় আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ২০০ মিটারের মধ্যে কারফিউ কার্যকর থাকবে।

উপমুখ্যমন্ত্রী বলেছেন, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৯টি ব্যাটালিয়ন মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পাহারা দিচ্ছে। প্রয়োজনে সরকার সীমান্তে নিরাপত্তা বাহিনীর আরো সদস্য পাঠাবে। এছাড়া কর্তৃপক্ষকে হালনাগাদ তথ্য জানাতে বিএসএফের উপমহাপরিদর্শককে (ডিআইজি) রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে প্রয়োজনে বিএসএফকে সহায়তা করতে মেঘালয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমটি জানিয়েছে, টাইনসং এ দিন বাংলাদেশে চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে বিএসএফের ডিআইজি (অপারেশন), রাজ্যের পুলিশ মহাপরিচালক, মুখ্য সচিব ও পুলিশ বিভাগের অন্য কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির

মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি

আপডেট সময় : ০৯:০৩:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪