মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

গাজিয়াবাদ বিমানঘাঁটিতে নেমেছেন শেখ হাসিনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৬:৩৯ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

দিল্লির নিকটবর্তী গাজিয়াবাদের হিন্দনে বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করেছে শেখ হাসিনার বিমান। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং আনন্দবাজার পত্রিকা।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নামেন হাসিনা। আনন্দবাজারের খবরে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমানে হাসিনা গাজিয়াবাদে নামেন। তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা এবং কয়েকজন কর্মকর্তা।

আনন্দবাজার পত্রিকার খবরে আরও দাবি করা হয়, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে একটি অসমর্থিত সূত্রের খবর, হাসিনা সম্ভবত লন্ডনে যাবেন। ভারতে তিনি কোনও রাজনৈতিক আশ্রয় চাননি। প্রথমে শোনা গিয়েছিল, সোমবার রাতেই তিনি লন্ডনের উদ্দেশ্যে ভারত ছাড়বেন। তবে তিনি আজ ভারত ছাড়ছেন না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

গাজিয়াবাদ বিমানঘাঁটিতে নেমেছেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৮:৫৬:৩৯ অপরাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০২৪