শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গায় টানা ১১ দিন পর ঘুরলো ট্রেনের চাকা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৯ পূর্বাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০২৪
  • ৭৫২ বার পড়া হয়েছে

টানা ১১ দিন পর মতো চুয়াডাঙ্গার ওপর দিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের হয়ে দুটি যাত্রীবাহী ট্রেন ও বিশেষ প্রহরায় একটি মালবাহী ট্রেন চলতে দেখা গেছে। স্থবিরতা কাটিয়ে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী সাধারনের মধ্যে স্বস্থি ফিরেছে। তবে ট্রেন চলাচলের প্রথমদিনে স্টেশনে যাত্রী তুলনামুলক কম ছিল। ২য় ট্রেনের সময় যাত্রী সংখ্যা কিছুটা বাড়তে দেখা গেছে। তবে বন্ধ ছিল টিকিট কাউন্টার।

জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছিল সাধারণ শিক্ষার্থীরা। পরিস্থিতি বিবেচনায় সারাদেশে কারফিউ জারি করা হয়। এর প্রেক্ষিতে গত ২০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত টানা ১১ দিন বন্ধ রাখা হয় সারাদেশের ট্রেন চলাচল। এরপর গতকাল বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করতে দেখা গেছে। চুয়াডাঙ্গার রেলওয়ে স্টেশনে ওপর দিয়ে চলাচল করেছে সারাদিনে মাত্র দুটি যাত্রীবাহী ট্রেন ও বিশেষ প্রহরায় একটি মালবাহী ট্রেন। ট্রেন চলাচল করা শুরু হলেও চুয়াডাঙ্গা ট্রেনের টিকিট সংগ্রহ করতে হয়েছে ট্রেনের মধ্যে থেকে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে প্রবেশ মুখে বসে ছিলেন বয়োবৃদ্ধ ফাহিমা খাতুন। তিনি সকাল ৬ টা থেকে ট্রেনের অপেক্ষা বসে ছিলেন খুলনায় যাবেন বলে। অপেক্ষার পর সেই ট্রেন আসে ১২টা ৪৫ মিনিটে।

চাঁপাইনবাবগঞ্জের রহমনপুর স্টেশন থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস চুয়াডাঙ্গা স্টেশনে এসে থামলে ওই ট্রেনে ওঠেন ফাহিমা খাতুন। ট্রেনে যাত্রী ওঠানামা বিরতির পর আবার যাত্রা শুরু করে চুয়াডাঙ্গা স্টেশন থেকে ছেড়ে যায় খুলনার উদ্দেশ্যে। এরপর আবার খুলনা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতি দিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে ছেড়ে যায় মহানন্দা ট্রেনটি। এভাবে গতকাল দুটি মহানন্দা এক্সপ্রেস আপ ও ডাউন চলাচল করতে দেখা গেছে। এরপর একটা বিশেষ প্রহরায় চলাচল করেছে মালবাহী ট্রেন। তবে প্রথম দিনে স্টেশনে যাত্রীদের সেই চিরচেনা উপস্থিতি লক্ষ্য করা যায়নি। আবার স্টেশনের টিকিট কাউন্টারগুলো বন্ধ থাকায় ভিড় ছিল না একেবারেই। যাত্রীরা ট্রেনের মধ্যে থেকে টিকিট সংগ্রহ করেছেন। তবে ট্রেন চলাচল শুরু হওয়ায় সাধারন মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরতে দেখা গেছে।

এক যাত্রী রকিবুল ইসলাম বলেন, প্রথমদিনে ট্রেন চলাচল করছে তো, তাই যাত্রী কম। টিকিট সংগ্রহ করতে হইলো ট্রেনের মধ্যে থেকে। আর স্টেশনে সেই রকম মানুষের আনাগোনা কম। আস্তে আস্তে হয়তো এখন ট্রেনের যাত্রী বাড়বে। আর স্টেশনে ভিড়ও বাড়বে। স্বাভাবিক ভাবে ট্রেন চলাচল চালু হওয়াতে খুব ভালো লাগছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। আপাতত দুটি ট্রেন চলবে। আর বাকি ট্রেনগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক চলাচল শুরু করবে। ট্রেন চলাচলের প্রথমদিনে স্টেশনে যাত্রী তুলনামুলক কম ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

চুয়াডাঙ্গায় টানা ১১ দিন পর ঘুরলো ট্রেনের চাকা

আপডেট সময় : ০৮:৪৫:৪৯ পূর্বাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০২৪