সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

আর্জেন্টিনাকে বিদায় করে সেমিফিইনালে ফ্রান্স

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪০:৫৩ পূর্বাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে

প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। স্টেড মাটমুট আটলান্টিক স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মাতেতা।

বোর্দোতে শুক্রবার (২ আগস্ট) পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে হাভিয়ের মাসচেরানোর দল।

তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। খেলার শুরুতেই গোল হজম করে আকাশী-সাদা জার্সিধারীরা। ম্যাচের ৫ মিনিটে মাইকেল ওলিসের ক্রসে হেডে বল জালে জড়ান ফিলিপ্পে মাতেতা। শেষ পর্যন্ত ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

পুরো ম্যাচে আর্জেন্টিনা বল দখলে রেখেছিল ৭০ শতাংশ সময়। আর্জেন্টিনা শট নিয়েছিল ১৬টি, এবং ১০টি শট নিয়েছিল ফ্রান্স। আর্জেন্টিনার চারটি শট ছিল লক্ষ্যে। অপরদিকে ফ্রান্সের দুটি শট ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।

দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মিশর। শেষ চারের ম্যাচে তারা খেলবে ফ্রান্সের বিপক্ষে। শেষ আটের ম্যাচে ৭১ মিনিটে গোল হজম করে মিশর। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে সেই গোল শোধ দেয় তারা। ৯০ মিনিট শেষে ১-১ গোলের সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়েও গোল পায়নি কোনও দল। পরে টাইব্রেকারে প্যারাগুয়েকে ৫-৪ গোলে হারিয়ে সেমিতে পা রাখে মিশর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

আর্জেন্টিনাকে বিদায় করে সেমিফিইনালে ফ্রান্স

আপডেট সময় : ০৮:৪০:৫৩ পূর্বাহ্ণ, শনিবার, ৩ আগস্ট ২০২৪