বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

চাঁদপুরের বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আর নেই

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০১:১৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ৭৩৮ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বসুন্ধরা শুভসংঘের চাঁদপুর জেলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট সায়েদুল ইসলাম বাবু (৫৪) আর নেই (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুইভাই ও দুইবোন রেখে গেছেন তিনি।

রোববার (২৮ জুলাই) সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এরপর তার মরদেহ নেওয়া হয় চাঁদপুরে।

শহরের বেগম জামে মসজিদে প্রথম এবং জেলার ফরিদগঞ্জের চরকুমিরায় দ্বিতীয় দফায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় সায়েদুল ইসলাম বাবুকে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া বসুন্ধরা শুভসংঘের চাঁদপুর জেলা কমিটির সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন, একই সংগঠনের সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী শোক প্রকাশ করেন।

অ্যাডভোকেট সায়েদুল ইসলামের বাবা ছিলেন সাবেক গণপরিষদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

চাঁদপুরের বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আর নেই

আপডেট সময় : ০৮:০১:১৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০২৪