মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

পাগল বলে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় যুবক খুন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৯:৪২ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ৭৪৫ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায়  ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত আলী হোসেন খোকন (২৮) পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের হুদাপাড়া এলাকার মৃত আব্দুল মুজিদের ছেলে।

শনিবার রাত ৮ টার দিকে হুদাপাড়া জামে মসজিদ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, তুচ্ছ ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

নিহত খোকনের ভাগ্নে শাকিল হোসেন জানান, প্রায় এক বছর আগে মামা খোকনের মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। কিন্তু বর্তমানে তিনি সুস্থ ছিলেন। গ্রামের সাইফুল ইসলাম, আশরাফ হোসেন, রেজা উদ্দিন ও আব্দুল মালেক তাকে প্রায় সময় পাগল বলে ডাকতো।

শনিবার দুপুরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং রাতে তারা মামাকে ছুরি মেরে হত্যা করে।

হাসপাতাালের জরুরি বিভাগের চিকিৎসক জুলকার হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের বুকের বাম পাশে উপর্যপুরি ছুরকাঘাত করায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

পাগল বলে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় যুবক খুন

আপডেট সময় : ০৭:২৯:৪২ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০২৪