মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবির বঙ্গবন্ধু হলের পকেটগেট বন্ধ করল প্রশাসন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০০:২০ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ৭৫৬ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পেছনের পকেটগেট বন্ধ করল প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পাঁচটার দিকে সরজমিনে দেখা গেছে, হলের পিছনে থাকা পকেট গেটের ওপরে তিন দিকে এবং গেটের পাল্লার নিচের পাতের সঙ্গে রড ঝালাই করে আটকে দেওয়া হচ্ছে। প্রকৌশল অফিসের এক কর্মকর্তা উপস্থিত থেকে ঝালাই মিস্ত্রি দিয়ে গেটটি ঝালাই করে বন্ধ করছেন। এ সময় এই গেট দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থী অনেকেই ফিরে যান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী কে এম শরীফ উদ্দিন এ বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু হলের পকেটগেট ঝালাই করে বন্ধ করার নির্দেশনা পেয়েছেন। প্রশাসন কেন এই সিদ্ধান্ত নিয়েছে তা বলতে পারবেন না। তবে প্রক্টরের নির্দেশ পেয়ে তারা এই কাজ করেছেন বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা শিক্ষার্থীদের নিরাপত্তারস্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পকেট গেটগুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছে। এতগুলো গেট আসলে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নেওয়া কঠিন। এরই প্রেক্ষিতে তাদের প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক গেটটি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পিডিএস/আরডি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবির বঙ্গবন্ধু হলের পকেটগেট বন্ধ করল প্রশাসন

আপডেট সময় : ০৭:০০:২০ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ জুলাই ২০২৪