সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

গ্রেপ্তার কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৮২৫ বার পড়া হয়েছে

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে পরিস্থিতিটা ভালো ছিল না।

খেলা শুরুর আগে কলম্বিয়ার উগ্র সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। অনেকেই বিনা টিকিতে স্টেডিয়ামে ঢুকতে চাইলে পুলিশের কাছে আটকও হয়।

এইসব ঘটনার জের ধরেই কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

মায়ামির পুলিশ কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন জেসুরুন এবং তার ছেলে রামন জামিল জেসুরুনের পাশাপাশি আরও ২৭ জনকে গ্রেপ্তার করেছে। কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন জেসুরুন ফিফা কাউন্সিলের সদস্য। এমন মহাদেশীয় টুর্নামেন্টে দর্শকদের এমন আচরণের নিন্দা জানিয়েছে কনমেবল (দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন)।

তারা এক বিবৃতিতে বলেছে, ‘মায়ামিতে অনুষ্ঠিত ফাইনালে দর্শকদের একটি অংশ টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে চাওয়া নিয়ে ম্যাচ দেরিতে শুরু হয়। এর আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে দেরি এবং পরিস্থিতি বিচারে গেইটও বন্ধ করা হয়েছিল। এ নিয়ে কনমেবল (দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন) হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছিল, তবে নিরাপত্তা নিয়ে তাদের সঙ্গে যে চুক্তিভিত্তিক দায়িত্ব ছিল সেটি ঠিকভাবে অনুসরণ করা হয়নি। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

গ্রেপ্তার কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি

আপডেট সময় : ০৮:৪৬:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪