সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

বন্দরে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৯:২০ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ বন্দরে মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় স্ত্রী কাজলী বেগমকে (৩০) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামী মাসুম (৩০)। পরে দুই মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ সময় মাসুমকে হাতনাতে ধরে মারধরের পর পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

সোমবার ভোরের দিকে বন্দর উপজেলার উলাক এলাকায় এ হত্যাকাণ্ডে ঘটে। এ ঘটনায় কাজলী বেগমের মা বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন।

হত্যার শিকার কাজলী বেগম (৩০) বন্দর ইউনিয়নের পদুঘর উলাক এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে। আটক মাসুম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার বাসিন্দা। তাদের সংসারে দুটি সন্তান আছে। তিন বছর আগেও নেশার টাকার জন্য তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে মাসুম। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়েছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী কাজলীর মেয়ে মারজান বলে, ‘মা কিস্তির টাকা উঠাইছে। বাবা নেশার জন্য ওইখান থেকে টাকা দিতে মাকে জোর করছিল। টাকা দিতে না চাওয়ায় (সোমবার) ভোরে মাকে কাপড় কাটার কেঁচি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করেছে। এক বছর বয়সের বোন মুনা ছাড়া আমার আর কেউ নেই।’

কাজলীর প্রতিবেশীরা জানান, ভোরের দিকে দুই মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে যায়। এ সময় উপস্থিত লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহবধূ কাজলী বেগমের রক্তাক্ত মরদেহ ঘরে মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে মাসুমকে ধরতে গেলে কয়েকজনকে কাঁচি দিয়ে আঘাত করে। এ সময় তাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার জানান, হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে এসআই শওকত আলীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঁচি, মারধরে আহত মাসুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

বন্দরে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৮:৪৯:২০ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪