বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি Logo নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার Logo ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীম Logo ৪৬ কেন্দ্রে তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত Logo মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই Logo বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান Logo ঢাকা ১৫ : তিন কেন্দ্রের ভোটে এগিয়ে জামায়াত আমির Logo ঢাকা-১১ : তিন কেন্দ্রের ভোটে এগিয়ে নাহিদ ইসলাম Logo ঢাকা-৯ : একটি কেন্দ্রে তাসনিম জারার ভোট মাত্র ১৩৬ Logo টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক, জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৪
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৩৮
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৭৭.৭%
প্রাপ্ত ভোট: ৬৯.৩+ হাজার
ভোট বিতরণ৭৭.৭%
না
২২.৩%
প্রাপ্ত ভোট: ১৯.৯+ হাজার
ভোট বিতরণ২২.৩%

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৮:৩২ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিজিস্ব প্রতিবেদকঃ

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ পালন করা হয়েছে। দিবসটির আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাপ্তি হয়। পরে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখন থেকেই যদি আমরা মাদকের বিরুদ্ধে কাজ না করি, তবে আমাদের আগামীর স্বপ্ন সব ভঙ্গ হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী যেভাবে সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন, তেমন তিনি মাদককেও চিহ্নিত করেছেন। মাদকের বিরুদ্ধে, মাদক কারবারি, অপব্যবহারের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার চাহিদা হ্রাস করার জন্য ও মাদক বিরোধী বিভিন্ন প্রচার-প্রচারণা করা হচ্ছে। মাদক নির্মূল করতে মাদক আইনও সংশোধন করা হয়েছে। এই আইনের সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলখানার দিকে তাকালে দেখা যাবে সেখানকার একটি বড় অংশ মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদকের সংশ্লিষ্টরা রয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা কাজ করছি। এর চাহিদা কমাতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করছি। এজন্য বাঁচ্চাদের মধ্যে ছবি অংকন প্রতিযোগিতা করা হয়েছে। যাতে শিশুদের মধ্যে প্রথমে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে ওঠে।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার। আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) নাজিম উদ্দীন আল আজাদ, সিভিল সার্জনের প্রতিনিধি ড. ফাতেহ্ আকরাম দোলন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতজ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরর  কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন

আপডেট সময় : ০২:২৮:৩২ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪