মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

অবসরের কথা ভাবছেন না মেসি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৯:১৩ অপরাহ্ণ, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ৭৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেক্সঃ

আর্জেন্টিনার হয়ে বিশ্বজয়ের পর কোপা আমেরিকা ২০২৪-এর ফাইনালে উঠেছে মেসিবাহিনী। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর থেকে আর্জেন্টাইনদের জন্য সময়টা ভালোই যাচ্ছে।

কলম্বিয়ার বিপক্ষে শিরোপা জয়ের প্রত্যাশায় রয়েছে আর্জেন্টিনা। আগামীকাল সোমবার (১৫ জুলাই) সকালে মুখোমুখি হবে এই দুই দল।

দলের এই দারুণ সময় উপভোগ করছেন মেসি। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন অবসর নিয়ে ভাবছেন না তিনি। দলের এই ভালো সময়টা শুধু উপভোগ করতে চান।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনালের মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ। এই ম্যাচ দিয়েই কোপাকে বিদায় বলবে আর্জেন্টিনার তারকা ডি মারিয়া। তবে অবসর ভাবনায় আপাতত নেই মেসি।

মেসি বলেন, ‌‘এই মুহূর্তে এটা নিয়ে আমি ভাবছি না। আমি উপভোগের মধ্য দিয়ে যাচ্ছি। কী ঘটছে, কী অর্জন করছি, এসব আমি দিন ধরে ধরে ভাবছি। জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত সময় কাটিয়েছি, আবার খারাপ সময়ও কাটিয়েছি। এখন শুধু উপভোগের মধ্যে থাকতে চাই। যতক্ষণ না মনে হবে যে, দলকে আমার আর দেয়ার নেই, ততক্ষণ পর্যন্ত এভাবেই চালিয়ে যাব। ’

আর্জেন্টিনা জিতেছে এমন সবগুলো ফাইনালেই গোল করেছেন ৩৬ বর্ষী ডি মারিয়া। এবারের কোপার ফাইনালেও তার কাছে গোল চান অধিনায়ক মেসি। বরাবরের মতো ক্যারিয়ারের শেষ ফাইনালেও সতীর্থ-বন্ধু ডি মারিয়ার কাছে এমন আবদার মেসির।

মেসি বলেন, ‘কে জানে, হয়তো সে ফাইনালে আরও একটি গোল করবে। যেমন সে খেলেছে আগের সবগুলো ফাইনালে। এটা হবে অসাধারণ। দল এখনো আশা করছে সে অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। আমরা সবসময় তাকে বলি যে, সবকিছু ঠিকঠাক থাকলে সামনে আমাদের প্লে-অফের খেলা আসছে। তবুও, সে তার সিদ্ধান্তে অটল। এমন কোনকিছুই নেই যে, তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। ’

উল্লেখ্য, এবারের কোপা আমেরিকা আসরের ১৬তম শিরোপা ঘরে তুলতে চায় আর্জেন্টাইনরা। অন্যদিকে কলম্বিয়া উঁচিয়ে ধরতে চায় তাদের দ্বিতীয় শিরোপা। খেলাটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

অবসরের কথা ভাবছেন না মেসি

আপডেট সময় : ০২:৪৯:১৩ অপরাহ্ণ, রবিবার, ১৪ জুলাই ২০২৪