মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

ব্রুজোনের স্থলাভিষিক্ত হলেন তিতে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৪:১৯ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেক্সঃ

ছয় বছরের সম্পর্কের পাট চুকিয়ে বসুন্ধরা কিংসের দায়িত্ব ছেড়েছেন অস্কার ব্রুজোন। এরইমধ্যে নতুন কোচও ঠিক করেছে ফেলেছে কিংস কর্তৃপক্ষ। আগামী মৌসুমে দেশসেরা ক্লাবটির ডাগআউটে দেখা যাবে রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতেকে। এক বছরের জন্য তিতেকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান।

উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ ভ্যালেরি তিতে। তার সঙ্গে নতুন ফিটনেস ট্রেনার ও সেটপিস কোচও নিয়োগ দিয়েছে কিংস। ফিটনেস ট্রেনার হিসেবে যোগ দিচ্ছেন ফ্রান্সের খলিল চাকরুন। সেটপিস কোচ হিসেবে আসছেন আরেক রোমানিয়ান দোরেল স্টইকা।

দেশের ফুটবল অবকাঠামোতে ক্লাব ফুটবলে সেটপিস কোচ খুব একটা দেখা যায় না। দেশের ফুটবলের পরাশক্তি বসুন্ধরা কিংস এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরতে পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামছে তা বলার অপেক্ষা রাখে না।

৫৮ বছর বয়সী তিতের এশিয়া অঞ্চলের ফুটবলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এশিয়ার ক্লাব পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্ট এএফসি কাপের শিরোপা জেতারও কীর্তি আছে এই কোচের। ২০১০ সালে সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ এএফসি কাপের শিরোপা জিতেছিল তার অধীনে। এছাড়া ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ফুটবলেও কাজ করার অভিজ্ঞতা আছে তিতের। দুই মেয়াদে কাজ করেছেন সিরিয়া জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও।

২০০৭ সালে কোচিং পেশায় নাম লেখানোর পর এক বছর কেবল দায়িত্ব পালন করেছেন নিজ দেশের একটি ক্লাবে। বাকি সময় তিনি দায়িত্ব পালন করেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ক্লাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

ব্রুজোনের স্থলাভিষিক্ত হলেন তিতে

আপডেট সময় : ০৭:৩৪:১৯ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০২৪