সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ একজন আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৫:০৫ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিজিস্ব প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮টি অবৈধ স্বর্ণের বার ও একটি লাল রঙের ইমা মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বিজিবি।

আজ বুধবার এক অভিযানে অবৈধ স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ একজনকে আটকের ঘটনাটি ঘটে। আটক আকরাম হোসেন (৩০) ঠাকুরপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এদিন বেলা ৩টার পর এক মেইল বার্তায় সাংবাদিকদের জানান, ঠাকুরপুর গ্রাম ব্যবহার করে এখান থেকে ভারতে অবৈধ স্বর্ণ পাচার হবে এমন খবর পেয়ে তারই নির্দেশনায় ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার মোঃ সাইফুল ইসলামের নের্তৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তের প্রধান খুঁটি ৯০ হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি বাগানের পাশে বটতলায় অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। এরপর সে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কোমরের লুঙ্গির ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট আছে বলে সে স্বীকার করে। ওই প্যাকেটির ভেতর থেতে ২.৩৩৫ কেজি ওজনের ৮টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সুবেদার মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আটক চোরাকারবারীকে থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকরা অবৈধ স্বর্ণের বারগুলো পরীক্ষার পর চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার হবে বলে তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ একজন আটক

আপডেট সময় : ০৫:১৫:০৫ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০২৪