মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

আর্জেন্টিনার বিপক্ষে সর্বোচ্চ দিয়ে লড়তে চায় কানাডা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৮:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ৭৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেক্সঃ

কোপা আমেরিকার ফাইনালে ওঠার জন্য দুদলই নিংড়ে দেবেন নিজের সেরাটা।  পরিসংখ্যানে পরিস্কার ফেভারিট আর্জেন্টিনা। তবুও সেমিফাইনাল বলে কথা। একটু পা হড়কালেই বিপদ! 

সেক্ষেত্রে মাঠে নামার আগেই বিশ্ব চ্যাম্পিয়নদের হুঙ্কার দিয়ে রাখলেন কানাডার ডিফেন্ডার আলফুঁস ডেভিস।

জানিয়ে দিলেন, বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই করবেন তারা।

কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হবে কানাডা ও আর্জেন্টিনা। আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে খেলা শুরু ভোর ৬টায়।

গ্রুপ পর্বের পর আবারও কোপা আমেরিকায় মুখোমুখি হওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা-কানাডা। প্রথম দেখায় ২-০ গোলে জয় পেলেও এবার মঞ্চটা সেমিফাইনাল বলে সতর্ক আর্জেন্টিনা। এখন পর্যন্ত দুই দল খেলেছে মাত্র দুই ম্যাচ, যেখানে এগিয়ে লিওনেল মেসিরাই। এবারের কোপায় অবশ্য মেসির ছন্দে না থাকা দলটির জন্য কিছুটা দুশ্চিন্তার। তবে, ভক্তদের জন্য সুসংবাদ কানাডার বিপক্ষে পুরো ফিট মেসিকেই পাচ্ছে আলবিসেলেস্তারা।

চলতি আসরে আর্জেন্টিনা কোনো ম্যাচেই খুব বড় জয় না পেলেও ধারাবাহিকতা ধরে রেখেছে। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও সেমির মঞ্চে ভুল করতে নারাজ দলটির কোচ লিওনেল স্কালোনি।

এদিকে ম্যাচের আগে প্রতিপক্ষের খেলোয়াড় ডেভিসও দিয়ে রাখলেন হুঙ্কার। ম্যাচপূর্ব সম্মেলনে ডেভিস বলেন, ‘নিজেদের সবকিছু দিয়ে লড়তে হবে। এই ম্যাচে কী অপেক্ষা করছে, আমরা জানি। জিতলে এগিয়ে যাব, হারলে বাড়ি ফিরতে হবে। তারা সব শক্তি নিয়ে নামবে। আমরা সবসময়ের চেয়ে বেশি ক্ষুধার্ত। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

আর্জেন্টিনার বিপক্ষে সর্বোচ্চ দিয়ে লড়তে চায় কানাডা

আপডেট সময় : ০৮:৪৮:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪