বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৫:২০ পূর্বাহ্ণ, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ৮২২ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলেন মোস্তফিজুর রহমান সবুজ নামে এক ঠিকাদার। তবে অভিযোগ অস্বীকার করেছে উল্টো প্রতিপক্ষর বিরুদ্ধে অন্যের দখল চেষ্টা অভিযোগ তুলেছেন ছাত্রলীগ নেতার ভাই।

এর আগে ১৪ জুন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়া ও তার লোকজন ওই এলাকায় মোস্তফিজুর রহমান সবুজের ৪৭ শতাংশ জমি দখলের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ সবুজের। অভিযুক্ত ছাত্রলীগ নেতা তার চাচাতো ভাই।

মোস্তফিজুর জানান, চলতি বছরের ১২ জুন হাতীবান্ধার গেন্দুকুড়ি এলাকায় মিন্টু মিয়া নামে একজনের কাছে ৪৭ শতাংশ জমি কিনেন তিনি। ওই জমি কিনতে ব্যর্থ হয়ে ১৪ জুন ছাত্রলীগ নেতা রিপন ভুঁইয়া ও তার ভাই কাওছার মামুন ভুঁইয়াসহ লোকজন নিয়ে জমিটি দখলের চেষ্টা করেন। এতে বাধা দিলে হামলা চালানো হয় বলে অভিযোগ সবুজের।

এদিকে ঘটনার ১১ দিন পর ছাত্রলীগ নেতা রিপন ভুঁইয়ার পক্ষ থেকে সবুজ ও তার পরিবারের বিরুদ্ধে একটি মামলা করা হলে দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু দখল চেষ্টা ও মারধরের ঘটনায় সবুজ থানায় অভিযোগ দিলেও আজো পুলিশ তাকে মামলা হিসেবে নথিভুক্ত করেনি।

অভিযোগ বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বক্তব্য নেওয়ার জন্য তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে তার ভাই কাওছার মামুন ভুইয়া জানান, ‘মোস্তফিজুর রহমান সবুজ যে জমি কিনেছেন, সেই জমিতে না গিয়ে আমাদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করছেন। আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সত্য নয়।’

জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। তবে যে অভিযোগটি আমলযোগ্য, সেটা নথিভুক্ত করা হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৮:০৫:২০ পূর্বাহ্ণ, বুধবার, ৩ জুলাই ২০২৪