মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ ষোলোয় উরুগুয়ে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০৭:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ৭৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেক্সঃ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় নাম লেখালো উরুগুয়ে। মঙ্গলবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই স্বাগতিকদের বিদায় করলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সি গ্রুপ থেকে উরুগুয়ে সঙ্গে পরের রাউন্ডে যাচ্ছে পানামা। আজ অন্য আরেকটি ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে তারা।

উরুগুয়ে কোচ বিয়েলসা যুক্তরাষ্ট্রের বিপক্ষে মূল একাদশকেই মাঠে নামিয়েছিলেন। ম্যাচের ১৩ মিনিটে এন্থনি রবিনসনের হেড উখে দেন উরুগুয়ের সার্জিও রখেত।

৩৩ মিনিটে নাহিতান নান্দেজের দারুণ দূরপাল্লার শট গোলবারের বাইরে দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে যায়। ৪৪ মিনিটে পেলেস্ত্রির শটও বাইরে দিয়ে চলে গেলে গোলশূন্য ড্রতেই শেষ হয় প্রথমার্ধ।

যদিও দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়ে যায় উরুগুয়ে। ৬৬ মিনিটেই কাঙ্ক্ষিত গোলটি পায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে ফ্রি-কিক থেকে বাড়ানো বলে রোনাল্ড আরাউজোর হেড ম্যাট টার্নার রুখে দিলেও রিবাউন্ডে গোল করেন মাতিয়াস অলিভেরা।

যদিও গোলটি নিয়ে বিতর্ক আছে। টিভি রিপ্লেতে মনে হয়েছে অফসাইড পজিশনে ছিলেন অলিভিয়েরা। তবে ভিএআর ভেবেছে অন্যরকম।

৭৫ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের নেওয়া শট গোললাইন থেকে ক্লিয়ার করেন উরুগুয়ের ডিফেন্ডার। ৮২ মিনিটে জশুয়া সার্জেন্টের দারুণ হেড রাখেত ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে টানা তিন জয় নিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠলো উরুগুয়ে। অন্যদিকে মাত্র ১ জয় নিয়ে এবারের কোপা আমেরিকা আসর থেকে বিদায় নিলো যুক্তরাষ্ট্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ ষোলোয় উরুগুয়ে

আপডেট সময় : ০৩:০৭:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪