মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

জ্যামাইকাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভেনিজুয়েলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১৬:৩২ অপরাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৭৯৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেক্সঃ

প্রথম দুই ম্যাচ জিতে ‌‘বি’ গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ভেনিজুয়েলা। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে জ্যামাইকাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। সোমবার (১ জুলাই) কোপা আমেরিকার ‌‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দুইটি। যেখানে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিতভাবে শেষ আটের টিকিট কাটে ভেনিজুয়েলা।

বাংলাদেশ সময় এদিন সকাল ৭টায় টেক্সাসের কিউটু স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। ম্যাচের শুরুতে একটু রয়েসয়ে খেলে ভেনিজুয়েলা। এই সুযোগে কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করে জ্যামাইকা। তবে শক্তিসামর্থ্যের দিক থেকে তারা যে অনেক এগিয়ে সেটি কিছুক্ষণ পরই বুঝিয়ে দিতে থাকে ভেনিজুয়েলা। ১৬ মিনিটেই দুটি আক্রমণ করে তারা। এরপর ২৭ মিনিটে জন বেলের ক্রস থেকে বল পেয়ে বাইরে দিয়ে মারেন ডেমিওন লোই।

প্রথমার্ধে আরও কিছু আক্রমণ পরিচালনা করে ভেনিজুয়েলা। মাঝে মাঝে দুই একটি আক্রমণ ছিল জ্যামাইকারও।০ তবে এই অর্ধে গোল পায়নি কোনো দল। গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই এগিয়ে যায় ভেনিজুয়েলা। জন আরামবুরোর অ্যাসিস্টে দারুণ হেডে গোল করেন ইডুয়ার্ড বেলো। ৭ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ভেনিজুয়েলা। এবার বাঁপায়ের দুর্দান্ত শটে জ্যামাইকার জাল খুঁজে বের করেন সলেমন রনডন। তাকে অ্যাসিস্ট করেন বেলো।

দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় জ্যামাইকা। ৮৫ মিনিটে ব্যবধান তিনগুণ করে (৩-০) করে ভেনিজুয়েলা। এতে ম্যাচ থেকে ছিটকে যায় জ্যামাইকা। অবশেষে দুর্দান্ত জয়ে গোটা ৯ পয়েন্ট নিয়ে শেষ আটে জায়গা করে নেয় ভেনিজুয়েলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

জ্যামাইকাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভেনিজুয়েলা

আপডেট সময় : ১২:১৬:৩২ অপরাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০২৪