মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

কোহলি-রোহিতের পর অবসরের সিদ্ধান্ত জাদেজার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২০:৩১ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ৭৮৭ বার পড়া হয়েছে

১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছে ভারত। শিরোপা অর্জনের পর দলটির সিনিয়র দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন।

সেই ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন জাদেজা।

৪৭জ=পোস্টে তিনি লিখেছেন, ‘কৃতজ্ঞ হৃদয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলছি আমি। গর্বের সঙ্গে ছুটে চলা অবিচল ঘোড়ার মতো দেশের হয়ে সবসময় নিজের সেরাটা দিয়েছি এবং বাকি ফরম্যাটেও সেটা করতে থাকব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। যা আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবার উঁচুতে থাকবে। অটল সমর্থন ও স্মৃতির জন্য ধন্যবাদ। ‘

উল্লেখ্য, ২০০৯ সালে  শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল জাদেজার। গতকাল বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। এই ম্যাচটিই হয়ে থাকলো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাদেজার শেষ ম্যাচ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

কোহলি-রোহিতের পর অবসরের সিদ্ধান্ত জাদেজার

আপডেট সময় : ০৮:২০:৩১ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুন ২০২৪