রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

পুকুরে ফেলা গ্যাস বাবুর মোবাইল এখনো উদ্ধার হয়নি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৩:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ৭৯৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ফেলে দেওয়া মোবাইল উদ্ধারসহ আলামত উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নিতৃত্বে এ অভিযান শুরু হয়।

শহরের গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের পেছনের পুকুর ও স্টেডিয়ামে পূর্ব পাশের পুকুরে আলামত উদ্ধারে অভিযান চলছে। বাবুর ভাষ্যমতে, ওই পুকুরগুলোয় দুটি মোবাইল ফেলে দেন তিনি।

আলামত উদ্ধার অভিযানে ঢাকার ডিবিপ্রধান হারুনুর রশিদ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বর্তমানে ঝিনাইদহ সার্কিট হাউসে অবস্থান করছেন।

জানা গেছে, ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকার গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারসহ আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঝুলানো হয়েছে ক্রাইম সিনের লোগো। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ। ঢাকা থেকে ডিবির একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন। গ্যাস বাবুকে নিয়ে ঘটনাস্থলে তার দেখানো পুকুরে অভিযান চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

পুকুরে ফেলা গ্যাস বাবুর মোবাইল এখনো উদ্ধার হয়নি

আপডেট সময় : ০৩:৪৩:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুন ২০২৪