রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

ঝিনাইদহে মিন্টুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৫:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • ৯৫০ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদক:
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১২ টার সময় শহরের পোস্ট অফিস মোড়ে জেলা দোকান মালিক সমিতি ও চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি এবং পরিবেশক সমিতির পক্ষ থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

সেসময় জেলা দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টু, সহ-সাধারন সম্পাদক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, চেম্বার অফ কর্মাসের নেতা মোয়াজ্জেম হোসেন, মুন্সি মার্কেটের সভাপতি রবিউল ইসলাম রবিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, এমপি আনার হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নির্দোষ দাবী করে তার দ্রুত মুক্তির দাবী জানানো হয় কর্মসূচী থেকে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

ঝিনাইদহে মিন্টুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ০৬:৩৫:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৪ জুন ২০২৪