রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

পাবনায় চায়ের দোকানে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৩:১১ পূর্বাহ্ণ, রবিবার, ৯ জুন ২০২৪
  • ৮৮৯ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদক:

পাবনা সদর উপজেলায় জহিরুল ইসলাম বাবু (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জহিরুল উপজেলার মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

শনিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলদাহ নতুন পাড়ার জামাল শেখের দোকানে জহিরুল চা খাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

পাবনায় চায়ের দোকানে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১০:১৩:১১ পূর্বাহ্ণ, রবিবার, ৯ জুন ২০২৪