সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ৮৫৭ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্স :

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে টুটুল খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর মোটরসাইকেল চালকসহ এক আরোহী।। সোমবার (৩ জুন) বিকেলে সদর উপজেলার কিরনগাছি গ্রামে এ ঘটনা ঘটে

নিহত টুটুল সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের খোকন মন্ডলের ছেলে। আহতরা হলেন একই উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের তুফান মণ্ডলের ছেলে আবুল হোসেন (৫৬) ও গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের আহাদ আলীর ছেলে মিলন হোসেন (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, টুটুল ও তার চাচাতো ভাই মিলন হোসেন চুয়াডাঙ্গা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক টুটুলকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

আপডেট সময় : ০৮:৩৫:৪৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ জুন ২০২৪