মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০০:২৮ অপরাহ্ণ, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৮৮০ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- একই গ্রামের মসজিদ পাড়ার আশরাফুল হক মেয়ে তাবাসসুম (৬) এবং রাজু আহাম্মেদের মেয়ে রিতু (৫)।

মৃত শিশুর দাদা কাশেম মন্ডল বলেন, পরিবারের সকলে বেলা এগারোটার দিকে তিতুদহে আমার এক আত্মীয়র জানাযায় শেষ করে বাড়ি আসি। বাড়ি ফিরে আসার পর আমি বাড়ির পাশে পুকুর পাড়ে বসে থাকি তখন তাবাসসুম ও রিতু দুই বোন খাবার খেতে খেতে আমার কাছে এসে কিছুক্ষন বসে খাবার খাওয়া শেষ করে একজন বসে থাকে আর একজন শুয়ে থাকে। একটু পর তারা বাড়ি চলে যায়। আধা ঘণ্টা পর তাদের কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন আশেপাশে খোঁজ খুঁজির এক পর্যায়ে নিজাম খাঁ’র পুকুর পাড়ে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখে আমি পুকুরে নেমে ওদের খুজতে থাকি তখন আমার হাতে ওদের মৃতদেহ বাধে।

সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা বলেন, ‘খেলার সময় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুদের লাশ তাদের বাড়িতে রয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এছাড়াও পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:০০:২৮ অপরাহ্ণ, শনিবার, ২৫ মে ২০২৪