রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

গাংনীতে মিষ্টান্ন ভান্ডারে অভিযান-১”লাখ টাকা জরিমানা আদায়”

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৬:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ৭৯৫ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আমিন মিষ্টান্ন ভান্ডারের সত্বাধিকারী রাশেদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫০ কেজি পঁচা মিষ্টি ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার (১৫ মে) দুপুরের দিকে গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে সহযোগিতা করেন গাংনী উপজেলা স্যানিটারি অফিসার মশী উর রহমান, মেহেরপুর জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও গাংনী থানা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দোকানের পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় দই, মিষ্টি তৈরি, সংরক্ষণ ও বিপননের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৩৭ ও ৩৯ ধারায় এক লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

উল্লেখ্য, আমিন মিষ্টান্ন ভান্ডারে একই অভিযোগে এর আগে জেলা ও গাংনী উপজেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে একাধিকবার জরিমানা আদায় করা হয়েছে। প্রতিবারই তাকে নিয়মনীতি ও পরিস্কার পরিছন্ন উপায়ে মিষ্টি ও দই তৈরী সংরক্ষণ ও বিপননের নির্দেশনা দিলেও নিয়মনীতি পালন করেন না তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

গাংনীতে মিষ্টান্ন ভান্ডারে অভিযান-১”লাখ টাকা জরিমানা আদায়”

আপডেট সময় : ০৯:০৬:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ মে ২০২৪