বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা ঘাতক, স্বামী আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৭:০৯ পূর্বাহ্ণ, শনিবার, ১১ মে ২০২৪
  • ৭৬৯ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে সালেহা খাতুন নামের তিন সন্তানের জননীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী এলাহি বক্স। গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে গোভীপুর গ্রামের স্কুলপাড়ায় তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরের দিকে সালেহা খাতুন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এসময় তার স্বামী এলাহি বক্স ধারালো হাসুয়া দিয়ে তাকে কোপাতে শুরু করেন। সালেহা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলেও তাকে শেষ রক্ষা করতে পারেননি। পরে ছালেহা খাতুনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, এলাহি বক্স মানসিক রোগী। তবে কী কারণে তার স্ত্রীকে হত্যা করেছেন, সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না। মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে এলাহি বক্সকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা ঘাতক, স্বামী আটক

আপডেট সময় : ১১:৪৭:০৯ পূর্বাহ্ণ, শনিবার, ১১ মে ২০২৪