রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

দেখা মিলেছে চার পা বিশিষ্ট মোরগ; দেখতে উৎসুক জনতার ভীড়

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:৩৯:২৭ অপরাহ্ণ, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ৮৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহে দেখা মিলেছে চার পা ওয়ালা মোরগ। অবিশ্বাস্য হলেও এমন মোরগের সন্ধান মিলেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি গ্রামে। ওই গ্রামের আইয়ুব আলী নামে এক খামারীর খামারে চার পা বিশিষ্ট মোরগের সন্ধান মিলেছে। এ নিয়ে রীতিমতো এলাকা জুড়ে হৈচৈ পড়ে গেছে। আশপাশের গ্রামের
মানুষ মোরগটি দেখতে ভিড় করছে ওই খামারে।

খামারি আইয়ুব আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে পোল্ট্রি মুরগি পালন করে আসছেন। কিছুদিন আগে খামারে পাকিস্তানি জাতের ডিমপাড়া কিছু মুরগি তোলেন তিনি। হঠাৎ একদিন চার পায় বিশিষ্ট মোরগটি দেখতে পেয়ে আলাদা করে রাখেন। আস্তে আস্তে মোরগটি খামারেই বড় হয়।

স্থানীয় এক সাংবাদিক খামারে গেলে তিনি বিষয়টি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে চার পা বিশিষ্ট মোরগের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ দেখতে ভীড় করতে থাকেন। এখনও প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ মোরগটি দেখতে ছুটে আসছেন। মুরগি দেখতে আসা মিজানুর রহমান নামে এক দর্শনার্থী জানান, জীবনে চার পা ওয়ালা মোরগ দেখিনি। সবই আল্লাহর কুদরত।

বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা প্রাণীসম্পদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মামুন খান জানান, এমন ঘটনা সাধারণত দেখা যায় না। একটা মোরগের সাধারণত দুটো পা হয়। তবে ৪টি পা এটা জিনগত বা ক্রোমোজমের ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। পাকিস্তানি এ জাতের মোরগ-মুরগি যেহেতু ডিমের জন্য তৈরি হয়, তাই জিনগত ত্রুটি দেখা দিতেই পারে। কাজেই এটাকে অস্বাভাবিক বলা যাবে না, অবশ্যই ঘটনাটি বিরল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

দেখা মিলেছে চার পা বিশিষ্ট মোরগ; দেখতে উৎসুক জনতার ভীড়

আপডেট সময় : ০৮:৩৯:২৭ অপরাহ্ণ, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২