রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

যুবতী মেয়েকে আটকে রেখে নগ্ন ভিডিও ধারণ করে একের পর এক চাঁদা দাবী, র‌্যাব-৬’র জালে গ্রেফতার দুই

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৩০:২৫ অপরাহ্ণ, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • ৮৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহে একটি সংঘবদ্ধ চক্র কৌশলে প্রেমের ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্প এমন চক্রের দুই সদস্যকে রোববার গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার মন্টু বসু সড়কের প্রদ্যুৎ কুমার বিশ্বাস ও মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের মেরিনা খাতুন ওরফে বৃষ্টি।

র‌্যাব-৬’র এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মেরিনা খাতুন বৃষ্টি (২০) ভিকটিমকে দেখা করার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে আগেই আসামী প্রদ্যুৎ কুমার বিশ্বাসসহ তার সহযোগীরা উপস্থিত ছিল। ভিকটিম ওই যুবতী বাড়িতে পৌছালে তাকে একটি রুমে আটকিয়ে নগ্ন ও অশ্লীল ছবি ভিডিও ধারন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবী করে। ভিকটিম উপায় না পেয়ে আত্মীয় স্বজনদের নিকট তেকে ধারদেনা করে আসামীদের বিকাশ নম্বরে ৩৮ হাজার ৭০০ টাকা প্রদান করে।

আসামী মেরিনা খাতুন বৃষ্টি ভিকটিমকে আবারো তৈরি নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়ার হুমকি দিয়ে
২০ হাজার টাকা দাবী করে। ওই চক্রের মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভিকটিম নিজেই ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৬ গোপন সুত্রে খবর পেয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকা থেকে প্রদ্যুৎ ও বৃষ্টিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব-৬।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

যুবতী মেয়েকে আটকে রেখে নগ্ন ভিডিও ধারণ করে একের পর এক চাঁদা দাবী, র‌্যাব-৬’র জালে গ্রেফতার দুই

আপডেট সময় : ০১:৩০:২৫ অপরাহ্ণ, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২