বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি Logo নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার Logo ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীম Logo ৪৬ কেন্দ্রে তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত Logo মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই Logo বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান Logo ঢাকা ১৫ : তিন কেন্দ্রের ভোটে এগিয়ে জামায়াত আমির Logo ঢাকা-১১ : তিন কেন্দ্রের ভোটে এগিয়ে নাহিদ ইসলাম Logo ঢাকা-৯ : একটি কেন্দ্রে তাসনিম জারার ভোট মাত্র ১৩৬ Logo টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক, জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ১৪
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ১১
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৭৭.৭%
প্রাপ্ত ভোট: ৬৯.৩+ হাজার
ভোট বিতরণ৭৭.৭%
না
২২.৩%
প্রাপ্ত ভোট: ১৯.৯+ হাজার
ভোট বিতরণ২২.৩%

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৮:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ৭৭৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে তুরস্কের চেষ্টা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে উপহার হিসেবে দেওয়া ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অনন্য মানবিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবর্তনে তুরস্ক শুরু থেকেই কাজ করছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে তুরস্কের কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। কারণ তুরস্ক ও বাংলাদেশ ভালো বন্ধু। তুরস্ক সব সময় বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। রোহিঙ্গাদের নিজ দেশে পাঠাতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে।

তুরস্কের রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিষয়সহ প্রতিটি ক্ষেত্রে তুরস্ক ও বাংলাদেশ পরস্পরের পাশে থাকবে। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও অর্থনৈতিক বিনিয়োগেও তুরস্ক সব সময় উদার নীতিতে চলছে।

বাংলাদেশিদের আতিথেয়তার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, আগে ভাবতাম তুরস্ক সবচেয়ে বেশি অতিথিপরায়ণ। কিন্তু বাংলাদেশে আসার পর সেই ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। বিশ্বজুড়ে বাংলাদেশ সেরা অতিথিপরায়ণ দেশ।

বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে সংকটাপন্ন রোগীদের বাঁচাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আটটি ভেন্টিলেটর উপহার দিয়েছে তুরস্ক। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করতে এই উপহার দেওয়া হয়। আজ তুরস্কের রাষ্ট্রদূত টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল প্রশাসনের হাতে উপহারের ভেন্টিলেটর হস্তান্তর করেন।

এর আগে দুপুর ১২টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ হাসপাতাল মিলনায়তনে হাসপাতাল প্রশাসন ও চিকিৎসকদের পক্ষ থেকে তুরস্কের রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে মেডিকেল কলেজের শিক্ষক-চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক (রেসিডেন্ট কান্ট্রি হেড) নাসিস সোলায়মান এবং টার্কিশ কো–অপারেশন অ্যান্ড কো–অর্ডিনেশন এজেন্সির কো–অর্ডিনেটর সেভকি মার্ট বারিস প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মতিউর রহমান বক্তব্য দেন।

জনপ্রিয় সংবাদ

চাঁদপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত

আপডেট সময় : ১০:৪৮:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২