রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

কোটচাঁদপুরে মাদক সেবীর হাতে মাদকসেবী খুন, মাত্র ৭ ঘন্টায় একমাত্র আসামি আটক, হত্যাকান্ডে ব্যাবহৃত কাইচি উদ্ধার

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৩:০২ অপরাহ্ণ, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ৮০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক মাদক সেবীর হাতে আরেক মাদকসেবী খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কোটচাঁদপুর শহরের সলেমানপুর পুরাতন পশুহাট এলাকায়। নিহতের নাম সবুজ খাঁ (৩৭)। সে ওই পুরাতন পশুহাট পাড়ার মৃত আবদুর রহিমের ছেলে।

নিহত সবুজের ভাই মিঠুন বলেন, তার ভাইকে একই এলাকার সলেমানপুর গ্রামের দাসপাড়ার সামছুদ্দীনের ছেলে মাদক আশক্ত আলম কাইচি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে গেছে। মিঠুন বলেন, বাড়ি থেকে বেরিয়েই দেখেন তার ভাই মাটিতে পড়ে ছটফট করছেন।

এ সময় প্রতিবেশীদের সহায়তায় ভ্যান যোগে হাসপাতালে আনার পথে সবুজের মৃত্যু হয়। তবে কি কারণে এ হত্যাকান্ড তিনি তা বলতে পরেননি। এলাকাবাসীরা জানায়, নিহত সবুজ মৌসুমী ফলের ব্যবসা করতো। সেই সাথে নিয়মিত মাদকও সেবন করতো। আর হত্যাকারী আলম (৩৬) ভবঘুরে মাদকসেবী।

কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দীন এফএনএসকে জানান, দুই মাদকসেবীর মাঝে গাঁজা খাওয়া নিয়ে কথাকাটির একপর্যায়ে আলম তার সাথে থাকা গাঁজা কাটা কাইছি দিয়ে সবুজের বুকে খোঁচা দিয়ে পালিয়ে যায়। আর তাতেই সবুজের মৃত্যু ঘটে। লাশ এখনো উপজেলা হাসপাতালে পুলিশের তত্বাবধানে রয়েছে। সুরাতহাল রিপোর্ট শেষে আজই ময়না তদন্ত জন্য লাশ ঝিনাইদহ মর্গে পাঠানো হবে।

এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে সবুজ খান হত্যা ঘটনায় ৭ ঘন্টায় আসামিকে আটক করেছেন আইন শৃংখলা বাহিনী। সোমবার বিকালে পুলিশ, র‌্যাব-৬’র যৌথ অভিযানে কোটচাঁদপুর চৌগাছা সড়ক থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, সোমবার সকালে কোটচাঁদপুর পৌর শহরের পুরাতন গরুর হাট এলাকায় সবুজ খাঁ কে কাইচি দিয়ে আঘাত করে হত্যা করে।

এ ঘটনার পর থেকে র‌্যাব-৬ ও পুলিশ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকালে আলম আত্মগোপনে থাকা জায়গা থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের চৌগাছা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ অভিযানে র‌্যাবের পক্ষে ছিলেন ঝিনাইদহ র‌্যাব-৬’র ক্যাম্প কমান্ডার ইশতিয়াক আহম্মেদ ও সঙ্গীয় সদস্যরা।

এছাড়া কোটচাঁদপুর পক্ষে ছিলেন থানার উপপরিদর্শক হাসানুর রহমান, হারুন অর রশিদ সহউপপরিদর্শক আনিচুর রহমান সহ সঙ্গীয় সদস্যারা। র‌্যাব-৬’র কমান্ডার বলেন, সকাল থেকেই আমাদের অভিযান চলমান ছিল। যা মাত্র ৭ ঘন্টার ব্যবধানে সফলতা এসেছে। আলম হোসেন কোটচাঁদপুর সলেমানপুর দাসপাড়ার ঘড়ি ম্যাকার শামসুদ্দিনের ছেলে। এ সময় আইন শৃংখলা বাহিনী হত্যা কান্ডে ব্যবহৃত কাইচিটি উদ্ধার করেন। তবে এ ঘটনায় থানায় এখানো পর্যন্ত মামলা হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

কোটচাঁদপুরে মাদক সেবীর হাতে মাদকসেবী খুন, মাত্র ৭ ঘন্টায় একমাত্র আসামি আটক, হত্যাকান্ডে ব্যাবহৃত কাইচি উদ্ধার

আপডেট সময় : ০১:৫৩:০২ অপরাহ্ণ, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২