বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

ভোলার চরফ্যাশন ইউপি নির্বাচনে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:১৪:১৬ অপরাহ্ণ, সোমবার, ২১ জুন ২০২১
  • ৯২১ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন ইউপি নির্বাচনে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

জেলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় গুলিবিদ্ধ হয়ে মনিরুল ইসলাম (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকে ওই এলাকার ৫নং ওয়ার্ডের চরফকিরা কো-এইড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ভোট শুরু হলে কেন্দ্রের বাইরে ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী ইয়াছিন মাঝি ও টিউবওয়েল প্রতীকের প্রার্থী ইউছুফ সিকদারের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে মনিরুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, প্রার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করে। এতে কেউ মারা যেতে পারে না। তবে চরফ্যাশন হাসপাতালে একটি গুলিবিদ্ধ লাশ আনা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন কুমার বশাক বলেন, সাড়ে ১১টার দিকে একটি গুলিবিদ্ধ লাশ আনা হয়েছে। তার বুকে ও মুখে কয়েকশ’ ছড়াগুলি বিদ্ধ হয়েছে।

ভোলা দক্ষিণ চর ফকিরা কো এইড প্রাথমিক বিদ্যালয় কেন্দের প্রিজাইডিং কর্মকর্তা ইমাম হোসেন বলেন, প্রার্থীর লোকজন গেট খুলে কেন্দ্র দখলের পাঁয়তারা করলে, পুলিশ ফাঁকা গুলি চালায়। কিন্তু কোনো লোক মারা যায়নি।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, ভোট শুরু হওয়ার পর টিউবওয়েল প্রতীকের প্রার্থীর ছেলে অস্ত্র নিয়ে কেন্দ্রের কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। এসময় ফুটবল প্রতীকের লোকজনের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় টিউবওয়েল প্রতীকের ছেলের গুলিতে মনির মারা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

ভোলার চরফ্যাশন ইউপি নির্বাচনে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

আপডেট সময় : ০৭:১৪:১৬ অপরাহ্ণ, সোমবার, ২১ জুন ২০২১