বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

করোনায় মৃত্যু সাড়ে ৭ হাজার ছাড়াল

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৪৬:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ১১ জন নারী। মৃতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫০৯ জনে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ১৬৭টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৮২০টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৯৯ হাজার ১১৫টি।

এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৮১ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১১ হাজার ২৬৫ জনে দাঁড়াল।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৮ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট মৃত্যু ৭ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ৭১৭ জন (৭৬ দশমিক ১৩ শতাংশ) ও নারী ১ হাজার ৭৯২ জন (২৩ দশমিক শূন্য ৮৭ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে শূন্য থেকে দশ বছর বয়সী একজন, চল্লিশোর্ধ্ব তিন, পঞ্চাশোর্ধ্ব পাঁচ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২১ জন।

বিভাগীয় হিসাবে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ছয়, রাজশাহীতে এক, খুলনায় তিন এবং রংপুর বিভাগে একজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

করোনায় মৃত্যু সাড়ে ৭ হাজার ছাড়াল

আপডেট সময় : ০৬:৪৬:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০