সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

মেহেরপুরের গাংনীতে ১৫১ বোতল ফেনসিডিল-গাঁজাসহ দুজন আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৩৫:০৫ অপরাহ্ণ, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:গাংনীতে ১৫১ বোতল ফেনসিডিল ও প্রায় দুই কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর গাংনী উপজেলার দেবীপুর গ্রামে এ অভিযান চালায় গাংনী থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন কুষ্টিয়ার জুগিয়ার রেজাউর প্রমাণিকের ছেলে মণ্টু মিয়া (৩২) ও তাঁর সহযোগী ত্রিমোহনী এলাকার শরিফুল ইসলামের ছেলে সাব্বির আহম্মেদ (২৪)। গাংনীর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা নিয়ে গন্তব্যে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁদেরকে আটক করতে সক্ষম হয়।
গাংনী থানা সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী সহড়াতলা এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা নিয়ে দুজন বামন্দীর দিকে যাচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযান দলটি তাদের বহনকৃত ১৫১ বোতল ফেনসিডিল ও প্রায় দুই কেজি গাঁজাসহ আটক করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে অভিযান অব্যহত রয়েছে। এর অংশ হিসেবে আজকের এই সফল অভিযান। আটককৃতদের নামে গাংনী থানায় মামলা করা হচ্ছে। ওই মামলার আসামি হিসেব আজ মণ্টু ও সাব্বিরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

মেহেরপুরের গাংনীতে ১৫১ বোতল ফেনসিডিল-গাঁজাসহ দুজন আটক

আপডেট সময় : ০৬:৩৫:০৫ অপরাহ্ণ, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০