সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:২৪:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কভিড-১৯)। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১২ জন নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ছয় হাজার ৪৮৭ জন। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ১৫৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো চার লাখ ৫৪ হাজার ১৪৬ জনে।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৭৭টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাড়ালো ২৬ লাখ ৯৬ হাজার ১৫০। এ সময়ে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরো দুই হাজার ১৫৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো চার লাখ ৫৪ হাজার ১৪৬ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪৭ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ২৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৩০২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়ালো তিন লাখ ৬৯ হাজার ১৭৯ জনে।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় ৩৯ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২২ জন রয়েছেন।

বিভাগীয় হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে- ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে তিনজন, খুলনা দুইজন, রংপুর দুইজন এবং সিলেটে একজন রয়েছেন।

মোট মৃতদের পুরুষ চার হাজার ৯৮২ (৭৬ দশমিক ৮ শতাংশ) ও নারী এক হাজার ৫০৫ জন (২৩ দশমিক শূন্য ২ শতাংশ)।

গত ৮ মার্চ প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

/এম-আই/

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:২৪:৪৭ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২০