সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

২৫ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:১৪:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর।আজ রোববার সন্ধ্যায় এই নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

ইসি সচিব বলেন, ‘২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৫ পৌরসভার ভোটগ্রহণ করা হবে।’এই নির্বাচনে রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।

ইসি জানিয়েছে, পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম পৌরসভা, রাজশাহীর পুটিয়া ও কাটাখালি, সিরাজগঞ্জের শাহাজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্ঠিয়ার খোকসা, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালির কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভা, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগেঞ্জর দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

২৫ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর

আপডেট সময় : ০৭:১৪:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২০