রবিবার | ১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি Logo ‘বাংলাদেশপন্থী’ এক অস্পষ্ট ধারণা: রাষ্ট্র না মানুষ আগে?-ড. মাহরুফ চৌধুরী Logo দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রা কে পৌরসভা করা হবে -জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ Logo “সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি” Logo চাঁদপুরে এক বছরে অভিযান ঝড়: ৫১৭ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ৪২ লাখ টাকা

হোয়াইট হাউসে প্রবেশের প্রথম ধাপের কাজ শুরু বাইডেনের, পরাজয় মানায় অস্বীকৃতি ট্রাম্পের

  • আপডেট সময় : ০৮:২১:১৩ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন রোববার হোয়াইট হাউসে প্রবেশের প্রথম ধাপের কাজ শুরু করেছেন।
যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নিতে এখনও অস্বীকৃতি জানিয়ে আসছেন। এমনকি নির্বাচনী ফলাফল নিয়ে সন্দেহ তৈরি করারও চেষ্টা চালাচ্ছেন।
বিশ^ নেতৃবৃন্দ ও সমর্থকদের অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত জো বাইডেন এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রানজিশান ওয়েবসাইট চালু করেছেন। ওয়েবসাইটটি হচ্ছে- BuildBackBetter.com এবং টুইটার ফিড হচ্ছে- @Transition46।
এদিকে, ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি জানিয়েছেন, প্রেসিডেন্ট আগামী সপ্তাহে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ভোট জালিয়াতির অনেক প্রমাণ তার হাতে রয়েছে বলে রুডি উল্লেখ করেন।
কিন্তু সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, নির্বাচনের ফলাফল স্পষ্ট।
তিনি বাইডেন ও কমলা হ্যারিসকে তার উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, বাইডেনের ট্রানজিশান ওয়েবসাইটে কোভিড ১৯, অর্থনীতি পুনরুদ্ধার, জাতিগত সমতা এবং জলবায়ু পরিবর্তনকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
ট্রানজিশান টিম বাইডেন দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই তাদের কাজ শুরু করবে।
বাইডেন ২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। আগামী ২০ নভেম্বর তিনি ৭৮ বছরে পা রাখবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন বাইডেন।
এছাড়া, কমলা হ্যারিস (৫৬) যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী ও কৃষাঙ্গ ভাইস প্রেসিডেন্ট।
বাইডেন সোমবার করোনা মহামারি মোকাবেলায় একটি টাস্কফোর্সের নাম ঘোষণা করতে যাচ্ছেন।
দেশটিতে করোনায় এ পর্যন্ত ২ লাখ ৩৭ হাজারেরও বেশি লোক মারা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির

হোয়াইট হাউসে প্রবেশের প্রথম ধাপের কাজ শুরু বাইডেনের, পরাজয় মানায় অস্বীকৃতি ট্রাম্পের

আপডেট সময় : ০৮:২১:১৩ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২০