মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

একদিনে আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮৩

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৫০:২২ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী চারজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় হাজার ৯২ জনে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৫টি পরীক্ষাগারে ১৪ হাজার পাঁচটি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৮৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ২১ হাজার ৯২১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৫৬ হাজার ৬৪৪টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬২৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো তিন লাখ ৩৯ হাজার ৭৬৮ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ১৭ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৬৮৮ জন (৭৬ দশমিক ৯৫ শতাংশ) ও নারী এক হাজার ৪০৪ জন (২৩ দশমিক শূন্য ৫ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ১১ জন।

বিভাগ অনুযায়ী, ২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনায় তিনজন, বরিশালে দুইজন, সিলেটে তিনজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

একদিনে আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮৩

আপডেট সময় : ০৪:৫০:২২ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২০