শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩, শনাক্ত ১২৮৯

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৪৯ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ২৮৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ১৮ হাজার ৭৬৪ জনে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৩৬ হাজার ৫৬৮ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ২৮৪টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪১৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ১৮ হাজার ৪২৩টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১১ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ২৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৩৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ১১ জন পুরুষ ও নারী দুই জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে সাত জন, খুলনা বিভাগে এক জন, রংপুর বিভাগে তিন জন, সিলেট বিভাগে দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১৩ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে নয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৩৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৭ হাজার ২১৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৫ হাজার ৫৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৬১ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩, শনাক্ত ১২৮৯

আপডেট সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২০