রবিবার | ১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি Logo ‘বাংলাদেশপন্থী’ এক অস্পষ্ট ধারণা: রাষ্ট্র না মানুষ আগে?-ড. মাহরুফ চৌধুরী Logo দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রা কে পৌরসভা করা হবে -জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ Logo “সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি” Logo চাঁদপুরে এক বছরে অভিযান ঝড়: ৫১৭ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ৪২ লাখ টাকা

ইরানের পরমাণু চুক্তিকে পুনরায় সমর্থন চীনের ॥ মধ্যপ্রাচ্যে নতুন ফোরাম গঠনের আহ্বান

  • আপডেট সময় : ১২:০৮:০১ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নতুন ফোরাম গঠনের আহ্বান জানিয়েছেন।
শনিবার চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তেংচং শহরে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এ আহবান জানান। একইসঙ্গে তিনি ইরানের পরমাণু চুক্তির প্রতি বেইজিংয়ের সমর্থন পুর্নব্যক্ত করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীন সকলের সমান অংশগ্রহণে একটি আঞ্চলিক বহুপাক্ষিক সংলাপ প্লাটফর্ম গঠনের প্রস্তাব করছে।
বিবৃতিতে আরো বলা হয়, এই ফোরাম সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে পারষ্পরিক সমঝোতা বাড়াবে এবং নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করবে।
এই ফোরামে প্রবেশের পূর্বশর্ত হিসেবে ওয়াং ইরানের পরমাণু চুক্তিকে সমর্থন করার কথা উল্লেখ করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ টুইট করে তাদের আলোচনাকে ফলপ্রসূ বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে ইরানের সাথে করা পরমাণু বিষয়ক আর্ন্তজাতিক চুক্তিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করে দেন। একইসঙ্গে তিনি ইরানের ওপর অবরোধ জোরদার করেন।
এদিকে ইয়েমেন যুদ্ধ, ইরাকে ইরানের প্রভাব বৃদ্ধিসহ তেহরানের ওপর ওয়াশিংটনের অবরোধ আরোপে সউদি আরবের সমর্থনের কারণে রিয়াদের সাথে তেহরানের সম্পর্ক তিক্ত হয়ে আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির

ইরানের পরমাণু চুক্তিকে পুনরায় সমর্থন চীনের ॥ মধ্যপ্রাচ্যে নতুন ফোরাম গঠনের আহ্বান

আপডেট সময় : ১২:০৮:০১ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২০