মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

এমসি কলেজে গণধর্ষণ: আরও এক আসামি গ্রেফতার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৪:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার ৬নং আসামি মাহফুজুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশ।সোমবার রাত ১২টায় সিলেটের জৈন্তাপুরের হরিপুর এলাকার মাহফুজের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা।

এ নিয়ে মহানগর পুলিশের চাঞ্চল্যকর এই মামলায় এজাহারনামীয় ৫ আসামিসহ ৭ জনকে গ্রেফতার করল সিলেট রেঞ্জপুলিশ ও র‌্যাব।পুলিশ সুপার ফরিদ উদ্দিন যুগান্তরকে জানান, আসামি মাহফুজুর রহমানকে মঙ্গলবার সকালে এসএমপির নিকট হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

এমসি কলেজে গণধর্ষণ: আরও এক আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৪:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০