রবিবার | ১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি Logo ‘বাংলাদেশপন্থী’ এক অস্পষ্ট ধারণা: রাষ্ট্র না মানুষ আগে?-ড. মাহরুফ চৌধুরী Logo দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রা কে পৌরসভা করা হবে -জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ Logo “সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি” Logo চাঁদপুরে এক বছরে অভিযান ঝড়: ৫১৭ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ৪২ লাখ টাকা

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের হামলায় ২৮ পুলিশ নিহত

  • আপডেট সময় : ০৩:১৮:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের সাথে যুদ্ধে পুলিশ বাহিনীর ২৮ সদস্য নিহত হয়েছে। সরকার নিয়ন্ত্রিত এ জেলায় চলমান ব্যাপক লড়াইয়ে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা। জেলাটি জঙ্গিদের হাতে চলে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
স্থানীয় এক কর্মকর্তা জানান, পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করার পর তালেবান জঙ্গিরা তাদেরকে হত্যা করে। তবে জঙ্গিরা তা নাকচ করে দিয়েছে। এএফপি এ দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের গিজাব জেলায় এ ঘটনা ঘটে। সেখানে বিগত কয়েকদিন ধরেই তালেবানের সাথে সরকারি বাহিনীর ব্যাপক যুদ্ধ চলছে। তালেবানরা জেলাটির নিয়ন্ত্রণ নিতে আফগান পুলিশ ও সেনা ফাঁড়িতে একের পর এক হামলা চালাচ্ছে।
উরুজগান গভর্নরের মুখপাত্র জালগাই এবাদি জানান, মঙ্গলবার আত্মসমর্পন করলে তালেবান যোদ্ধারা স্থানীয় ও জাতীয় ২৮ পুলিশ সদস্যকে বাড়িতে চলে যাওয়ার সুযোগ দেয়ার প্রস্তাব দেয়।
এবাদি বলেন, ‘কিন্তু তাদের অস্ত্র নেয়ার পর তালেবান জঙ্গিরা তাদের সকলকে হত্যা করে।’
প্রাদেশিক পরিষদ প্রধান আমির মোহাম্মাদ বারেকজাই এ হত্যাযজ্ঞের খবর নিশ্চিত করে বলেন, সেখানে প্রচন্ড লড়াই চলছে।
এসব পুলিশ সদস্যকে আত্মসমর্পনের আগে না পরে হত্যা করা হয়েছে সে ব্যাপারে বারেকজাই কিছু বলেননি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তৃতীয় এক কর্মকর্তা নিহতের সংখ্যা ২৮ থেকে ৩০ জন বলে জানান। সেখান থেকে তিন পুলিশ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও তিনি জানান।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের হামলায় ২৮ পুলিশ নিহত

আপডেট সময় : ০৩:১৮:৩০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০